1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান অণুগল্প: দেয়াল -শরিফুল রোমান কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের অভিনন্দন গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৬ জন কারাগারে মুকসুদপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে প্রেস কনফারেন্সে মাদক নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ২ কোটি টাকার মাদক সহ দুই জন গ্রেপ্তার মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা ও দায়রা জজ ড. মোঃ আতোয়ার রহমানের শ্রদ্ধা

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৪২৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের নব নিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ আতোয়ার রহমান।

রোববার (৭ জুলাই) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোঃ এনায়েত উল্লাহ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) মোঃ মেহেদী হাসান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সহকারী জজ) মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বাঁধন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা পিয়া, সহকারী জজ আফরোজা বিনতে শহীদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুর রহমান সহ জেলা বিচার বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর গোপালগঞ্জের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ আতোয়ার রহমান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho