1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস রেলি ও আলোচনা সভা মুকসুদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুজা মণ্ডপসমুহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আগুনে পুড়ে সর্বশান্ত হলেন দরিদ্র এক পরিবার গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত গোপালগঞ্জে মুসলিম মেয়ের প্রতারণার ফাঁদে পড়ে হিন্দু পরিবার ভিটে ছাড়া গোপালগঞ্জে জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

গোপালগঞ্জে গ্রেপ্তারের ৪দিন পর কারা হেফাজতে এলাহী শিকদার নামে এক যুবকের মৃত্যু

  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৭ Time View

গোপালগঞ্জে গ্রেপ্তারের ৪দিন পর কারা হেফাজতে এলাহী শিকদার নামে এক যুবকের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধিঃ-
গোপালগঞ্জে সেনা টহল দলের উপর হামলার ঘটনায় সেনাবাহিনীর করা মামলায় গ্রেফতার আসামির কারা হেফাজতে মৃত্যু হয়েছে। গত ৭ সেপ্টেম্বর শনিবার রাত ১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এলাহী শিকদার (১৯) নামে ওই যুবকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আল মামুন।
এলাহীর ফুপু হেলেনা জানান, ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সেনাবাহিনীর উপর হামলার মামলায় গ্রেফতার হন এলাহী সিকদার। পরদিন কোর্টে পাঠানো হয় তাকে। ওইদিন কিছুটা অসুস্থ ছিলেন এলাহী। গতরাতে তার বাবাকে ফোন দিয়ে কারাগার থেকে জানানো হয় এলাহী অসুস্থ, হাসপাতালে এসে দেখে যেতে পারেন। পরে বাড়ি থেকে সবাই হাসপাতালে রওনা হলে পথে খবর পাই এলাহী মারা গেছে। মরদেহের পোস্টমর্টেম চলছে। আমরা মরদেহ বুঝে নেওয়ার জন্য এসেছি। গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আল মামুন জানান, গত ৪ সেপ্টেম্বর তারিখে আদালত থেকে এলাহী শিকদারকে কারাগারে পাঠানো হয়। কারাগারে আসার আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন এলাহী। আমরা ওইদিনই হাসপাতালে ভর্তি করে ছিলাম তাকে। কিছুটা সুস্থ হলে তাকে কারাগারে নিয়ে আসা হয় সেদিন। শনিবার রাত ১১টার দিকে আবারো অসুস্থ হয়ে পড়লে এলাহীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত একটার দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেষ বিশ্বাস বলেন, রাতে একটার দিকে ওই আসামিকে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহের ময়না তদন্ত চলছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ বলতে পারবো।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে আমাদের থানায় এলাহীকে পাঠানো হয়। পরদিন বুধবার আমরা তাকে আদালতে পাঠাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho