1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরকে মস্তান, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত আধুনিক উপজেলা উপহার দেবো

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ Time View

মুকসুদপুরকে মস্তান, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত আধুনিক উপজেলা উপহার দেবো
– সেলিমুজ্জামান সেলিম

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

মানুষের চোখে স্বপ্ন, কণ্ঠে প্রত্যাশা আর রাজপথজুড়ে পরিবর্তনের ঢেউ। এমন আবহেই মুকসুদপুরে অনুষ্ঠিত হলো বিএনপির নির্বাচনীয় শোডাউন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুরের চৌরঙ্গী মোড়ে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম দৃপ্ত কণ্ঠে ঘোষণা দেন- “মুকসুদপুরকে মস্তান, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি বলেন, “আমি এমপি হলে জনগণের হিস্যা জনগণের কাছেই বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জনপদ আর কোনো অন্যায়-অবিচারের আশ্রয়স্থল হবে না। মানুষের অধিকার ফিরিয়ে দিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং উন্নয়নের ধারায় মুকসুদপুরকে এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

নির্বাচনী শোডাউনে সহস্রাধিক ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের বিশাল বহর নিয়ে প্রায় চার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শোডাউনের বহরটি কাশিয়ানীর মাঝিগাতী- রাজপাট-মুকসুদপুর উপজেলার বহুগ্রাম- খান্দারপাড়- মহারাজপুর-মুকসুদপুর পৌরসভার
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে, স্লোগানে স্লোগানে সমর্থন জানান। পুরো এলাকা যেন রূপ নেয় উৎসবের নগরীতে।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার লড়াই নয়, মানুষের সেবা করার মাধ্যম। তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ী, নারী ও মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
শোডাউনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। উপস্থিত জনতার উচ্ছ্বাস ও অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের উপদেষ্টা, রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো: সেলিম,
যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মি।

মুকসুদপুরের রাজপথে এদিন শুধু একটি শোডাউন হয়নি, গড়ে উঠেছে পরিবর্তনের প্রত্যাশা, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক এবং মানুষের অধিকার ফেরানোর দৃঢ় প্রত্যয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho