1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ Time View

গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

কাজী ফারদীন রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের বাসভবনে বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে দুর্বৃত্তদের ছোঁড়া বোমা (ককটেল) হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় নেওয়া ও জেলায় কর্মরত সকল বিচারকগণ, আইনজীবী ও আইনজীবীর সহকারীদের সার্বিক নিরাপত্তা প্রদানের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের মেইন ফটকের সামনে বঙ্গবন্ধু সড়কে দাঁড়িয়ে তারা প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এম এম নাসির আহমেদ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ আলম সেলিম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ আজগর আলী খান, জেলা জামায়াতের সাবেক আমির ও সুরা কমিটির সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, গোপালগঞ্জ -২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মোঃ মাহমুদুর রহমান মাহমুদ সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, যে কোনো ইস্যুতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি অতীতের ন্যায় স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষভাবে কাজ করে চলেছে। একজন সন্ত্রাসী তার বড় পরিচয় সে একজন সন্ত্রাসী। সে কোন দলের নয়, গোপালগঞ্জ জেলা বিচার বিভাগের প্রধান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক স্যারের বাসভবনে গত বুধবার রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ককটেল বোমা নিক্ষেপ করে স্যার ও তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধনের অপচেষ্টা চালিয়েছে, যা কোন ভাবেই কাম্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জেলা পুলিশ সুপার মহোদয়ের নিকট জেলা বিচারবিভাগের সকল বিচারকগণ, আইনজীবী ও তাদের সহকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহ প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান। অন্যথায় নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রায় দুই শতাধিক আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho