1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির মতবিনিময়

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৭১ Time View

গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস, এম জিলানী।

বুধবার (৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস, এম জিলানী ওড়াকান্দি ঠাকুরবাড়িতে গিয়ে মতুয়া নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে। মুক্তচিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন তারা।

এ সময় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এম তৌফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মোঃ ইমরান ইভান আলী, মতুয়া সম্প্রদায়ের নেতা অমিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর, পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর, শিবু ঠাকুর, দীনেশ মণ্ডলসহ মতুয়া সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho