1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬২ Time View

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন
– সেলিমুজ্জামান সেলিমের

খান মাহমুদ রাজু ঃ

সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মুকসুদপুরের বাটিকামারী কালীপূজা উপলক্ষে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করে যাবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই একসঙ্গে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান- এটাই বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই মানুষ।”

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সহসভাপতি আব্দুল আউয়াল ফকির, বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ইবাদত মাতুব্বর, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho