1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর কম্বাইন্ড কর্মসূচি ও উঠান বৈঠক অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২১২ Time View

ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর কম্বাইন্ড কর্মসূচি ও উঠান বৈঠক অনুষ্ঠিত 

‎মোঃ নাঈম হোসেন পলোয়ান, চাঁদপুর জেলা প্রতিনিধি :

‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কম্বাইন্ড কর্মসূচি ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি ২০২৬ ইং, রোজঃ শনিবার ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

‎দলীয় সূত্র জানায়, আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ধারাবাহিকভাবে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

‎কর্মসূচির অংশ হিসেবে ১নং, ২নং ও ৩নং ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৪নং, ৫নং, ৬নং, ৭নং ও ৮নং ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এছাড়া ১০নং ইউ.ডি.সি, এস.সি একাডেমিতে আসর নামাজ ও জনসভা অনুষ্ঠিত হয়।

‎পৌর এলাকার ৯নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একইদিন ইশার নামাজের পর পৌরসভার চরকুমিরা এলাকায় আরেকটি উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

‎দলীয় নেতারা জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হবে।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho