1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ Time View

গোপালগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী মোখলেস মোল্লা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি বুলবুল শেখকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তার বুলবুল শেখ কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তারাইল এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ লোকজন। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে আসামি বুলবুল শেখকে গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বুলবুল শেখকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho