1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

গোপালগঞ্জে জমি-জমা ও নির্বাচনের জেরে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩০২ Time View

গোপালগঞ্জে জমি-জমা ও নির্বাচনের জেরে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের পশ্চিমপাড়া সরদার বাড়ির মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ৯৯ বছর বয়সী এক প্রবীণ বীর মুক্তিযোদ্ধা, সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আবুল বাশার সরদার। তিনি ওই এলাকার মৃত – আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে তিনি এ হামলার শিকার হয়েছেন বলে জানাগেছে। ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানাযায় জমি ও নির্বাচন সংক্রান্তের জের ধরে পুর্বপরিকল্পিতভাবে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের ভাতিজা মেহেদী হাসান সরদার তার ওপর হামলা চালায়। অভিযুক্ত মেহেদী হাসান মৃত. কেরামত আলী সরদারের ছেলে। এ হামলায় প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাম হাতের হাড় ভেঙ্গে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার্ড করা হলে পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে অভিযুক্ত মেহেদী হাসান সরদার হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ব্লেড দিয়ে সে তার নিজের শরীর (মাথা) কেটে পাল্টা মামলা দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মেহেদী হাসান সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাক্ষাৎ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho