1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী লকডাউন সফল করতে গোপালগঞ্জে রিক্সা ও ভ্যানচালকদের মাঝে বিনামূল্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দ মুকসুদপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘ দিন ধরে ঘুষ অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম চলমান রয়েছে বলে একাধীক সেবাগ্রহীতা ও স্হানীয় সূত্রে অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা মুকসুদপুর থানা অগ্নিসংযোগ ও ভাংচুর ও নাশকতা মামলার আসামি জয়নাল গ্রেফতার : বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ

সাংবাদিকদের ওপর হামলা: গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের মানববন্ধন 

  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১০৪৮ Time View

স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউ মার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ঘৃণিত হামলায় জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শুক্রবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে প্রায় সময়ই হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। কিন্ত আমরা গণমাধ্যমকর্মীরা সঠিক বিচার পাচ্ছি না। বিএনপি আমল থেকে শুরু করে আজ পর্যন্ত যত সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে তাঁর একটিরও বিচার হয়নি। নিউমার্কেট ঘটনায় হেলমেট বাহিনী সাংবাদিকদের ওপর হামলা করেছে সেই ঘটনায় জড়িতদের এখনো আইনের আওতায় আনতে পারেনি।

বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল-আমিন এম তাওহীদ বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, অমানবিক নির্যাতন চলছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর নিউমার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা গণমাধ্যমকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। হামলাকারীদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হলেও একজন অপরাধীকেও গ্রেফতার করেনি পুলিশ প্রশাসন। তাই একজন সাংবাদিকের ওপর হামলা হলে কালো কাপড় বেঁধে রাজপথে থাকব। হামলায় জড়িত সন্ত্রাসীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে সামনে কঠোর আন্দোলনে মাঠে নামবে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দেওয়া আল্টিমেটামের সাথে একতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর আইন, নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়ন চাই। লাঞ্ছিত অপমানিত না হই এবং আর যেন একজনও সাংবাদিক নির্যাতেনর শিকার না হয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিউমার্কেট ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মানববন্ধন সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ গণমাধ্যকর্মী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ছালদার রহমান, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম রাফি, মোহাম্মাদ সায়েম, হাফিজুর রহমান, খায়রুল ইসলাম বাবু, বেলাল দেওয়ান, জহিরুল ইসলাম সানিসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণমাধ্যকর্মী অ্যাসোসিয়েশনের অন্যন্যা নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho