1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী লকডাউন সফল করতে গোপালগঞ্জে রিক্সা ও ভ্যানচালকদের মাঝে বিনামূল্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দ মুকসুদপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘ দিন ধরে ঘুষ অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম চলমান রয়েছে বলে একাধীক সেবাগ্রহীতা ও স্হানীয় সূত্রে অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা মুকসুদপুর থানা অগ্নিসংযোগ ও ভাংচুর ও নাশকতা মামলার আসামি জয়নাল গ্রেফতার : বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ

বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন আত্নপ্রকাশ ও নতুন কমিটি গঠিত

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০৯ Time View

স্টাফ রিপোর্টার: ‘মুক্তিযুদ্ধের চেতনায় ন্যায়ের পথে অবিচল’ স্লোগানে গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত “বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন (বিএমএ) এর আত্নপ্রকাশ ও নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন এর আত্নপ্রকাশ ও নবনির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধ আজিজুল ইসলাম ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেইলি স্টেট এর যুগ্ম সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান। বিটিভির সিনিয়র রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জান্নাতুল সোহেল চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি আজিজুল ইসলাম ভুঁইয়া বলেন, বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাবে। যেহেতু সংগঠনটির স্লোগান ‘মুক্তিযুদ্ধের চেতনায় ন্যায়ের পথে অবিচল’ নিশ্চয়ই এই বাণী লেখা দেখে নিজেকে গর্বিত মনে হয়। গণমাধ্যমের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করে সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাবে এবং আজকের যারা নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করবে তারা আগামির জন্য বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের পেশার মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নেতৃত্ব দিয়ে প্রকৃত সাংবাদিকতা রক্ষা করবে।

বিশেষ অতিথি ওবায়দুল হক খান বলেন, হলুদ সাংবাদিকতা, অপ-সাংবাদিকতা রুখতে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন সংগঠন আগামির জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। সেই সাথে এই সংগঠনে যাতে কোন চাঁদাবাজদের জায়গা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মুলধারার গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ের জন্যও ভুমিকা রাখবে। যারা নির্বাচিত হয়েছেন তারা সততার সাথে দায়িত্ব পালন করবে বলে বিশ্বাস করি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ বলেন, আমরা দেখেছি অনেক সাংবাদিকদের সংগঠন হয়েছে তবে গুরুত্বপূর্ণ ভুমিকা দেখতে পাচ্ছি না। সংগঠন খুলে শুধু ব্যক্তি স্বার্থ উদ্ধার করলে হবে না। ব্যক্তি স্বার্থ থেকে বেড়িয়ে এসে সংগঠনগুলো যদি নিজেদের অধিকার রক্ষার জন্য কাজ করে তাহলে একজন সাংবাদিকও অবহেলায় থাকে না।

ডিইউজের দপ্তর সম্পাদক জান্নাতুল সোহেল চৌধুরী বলেন, গণমাধ্যমের মালিকেরা ভাল থাকলেও ভাল নেই আজ গণমাধ্যমকর্মীরা। সঠিকভাবে বেতন-ভাতা দিচ্ছে না। প্রায়ই সময় দেখেছি কিছু ভুঁইফোড় পত্রিকা রয়েছে তারা কার্ড বাণিজ্য করে সাংবাদিক পেশার সম্মান নষ্ট করছে। এসকল ভুয়া অনিবন্ধিত পত্রিকা বিরুদ্ধে সাংবাদিকদের সংগঠনগুলোর কঠোর ভুমিকা নিতে হবে।

পরে আলোচনা শেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন সংগঠন পরিচালনায় গণমাধ্যমকর্মীদের সমর্থনে নির্বাচিত হন সভাপতি পদে দৈনিক আজকের সংবাদের রিপোর্টার মো. জাকির হোসেন, সহসভাপতি দেশ রুপান্তরের সানমুন আহমেদ, সহসভাপতি সময়ের আলো’ রনির্মল কুমার বর্মন, সাধারণ সম্পাদক একুশে সংবাদের আল আমিন এম তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকাপোস্টের সিরাজুল ইসলাম রাজ, সাংগঠনিক সম্পাদক একুশে সংবাদের আরিফুল ইসলাম আরিফ।

এছাড়াও কোষাধ্যক্ষ মোহাম্মদ সায়েম, দপ্তর সম্পাদক আল-হাসিব পান্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নারী ও সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ওনু, আইন সম্পাদক রফিকুল ইসলাম রাফি, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রাসেল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এখলাছুর রহমান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম বাবু।

কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে জহিরুল ইসলাম সানি, হাফিজুল ইসলাম, সোহাগ মিয়া, সাথী রহমান সাইবা, মো. কিরণ। সদস্য পদে মো. অক্ষর, হৃদয় বৈরাগী, রাকিব হোসেন শাওন।

মো. জাকির হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন আমিন এম তাওহীদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho