1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
১৪৭ দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা করেছে কোস্টগার্ড গোপালগঞ্জে ৩ এমপির কৃতকর্মেই তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে __ বিএনপি নেতা মেজর অহিদুল হক মোল্লা শীতার্ত মানুষের উষ্ণতায় মানবতার হাত বাড়াল আস-সুন্নাহ ফাউন্ডেশন। বাইউস্টের ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী লকডাউন সফল করতে গোপালগঞ্জে রিক্সা ও ভ্যানচালকদের মাঝে বিনামূল্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দ মুকসুদপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘ দিন ধরে ঘুষ অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম চলমান রয়েছে বলে একাধীক সেবাগ্রহীতা ও স্হানীয় সূত্রে অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

১৪৭ দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা করেছে কোস্টগার্ড

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

১৪৭ দরিদ্র মানুষকে বিনামূল্যে
চিকিৎসা সহায়তা করেছে কোস্টগার্ড

মনির হোসেন, মোংলা
কোস্টগার্ড বেইস মোংলার উদ্যোগে সুন্দরবন উপকূলীয় জনপদ নলিয়ানে ১৪৭ জন দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৯ নভেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

এরই ধারাবাহিকতায় ২৯ নভেম্বর সকাল ১১ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় খুলনার দাকোপ থানাধীন বিসিজি আউটপোস্ট নলিয়ানে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইন-এ ১৪৭ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho