1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

টিকা নেওয়ার পর মনে করবেন না সব সমাধান হয়ে গেছে : প্রধানমন্ত্রী

  • Update Time : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৩৪৬ Time View

করোনার টিকার নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকা দেওয়ার পর এটা কেউ মনে করবেন না যে, আপনাদের সব সমস্যা সব সমাধান হয়ে গেছে। এটা মনে রাখতে হবে যে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য সব সময় মাস্ক পরতে হবে এবং সব নিয়ম কানুন মেনে চলতে হবে। আমি আশা করি প্রত্যেকেই সেদিকে লক্ষ্য রাখবেন।

আজ বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে তিনি করোনাভাইরাসের টিকা নিয়ে এ কথা বলেন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাডেমির চট্টগ্রাম ক্যাম্পাসে এই আয়োজনে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষের জীবনকে সুরক্ষিত করতে অনেক উন্নত দেশের অনেক আগেই বাংলাদেশ টিকাদান কর্মসূচি চালু করেছে। আমরা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছি। তদুপরি আপনারা সবাই স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি মেনে চলবেন।  মাস্ক ব্যবহার করা, হাত পরিষ্কার রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এটা একান্তভাবে প্রয়োজন। নিজেকে সুরক্ষিত রাখুন এবং আপনার সুরক্ষা অন্যকেও সুরক্ষিত করবে।

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে পণ্য পরিবহন যেন সুষ্ঠুভাবে করা যায় সেজন্য বাংলাদেশের নৌপথকে আরও উন্নত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫৫তম ব্যাচের মধ্যে শ্রেষ্ঠ ক্যাডেটদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রপতি স্বর্ণপদক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি প্রান্তে এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়টির সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho