1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “ রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

মধুমতি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও চাল বিতরণ করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮০ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের মোল্লাপাড়ায় বসবাসরত বেশ কিছু পরিবার সম্প্রতি মধুমতি নদীর ভাঙ্গনের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পরে। নদী গর্ভে বিলীন হয়ে ভিটামাটি হারানো এমন ১৮টি পরিবারকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি ৫,০০০/ (পাঁচ হাজার) টাকার চেক, ৩০ কেজি চাল ও ৩ বান্ডিল করে (২৭৪ পিচ) ঢেউটিন প্রদান করা হয়েছে। এদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে অতিরিক্ত আরো ৯,০০০/(নয় হাজার) টাকার চেক সহায়তা প্রদান করা হয়।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নিতে সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে আলাপ করে তাদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে আর্থিক অনুদানের চেক, ঢেউটিন ও চাল বিতরণ করেন।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.আল ইয়াসা রহমান তাপাদার, উপ-সহকারী প্রকৌশলী বি.এম. ইছানুল কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, ১নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এফ এম মারুফ রেজা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদান ও মালামাল বিতরণ শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে ভাঙন রোধে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

ভাঙ্গনের বিষয়ে গোপালগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমানের
সাথে যোগাযোগ হলে তিনি বলেন, ভাঙন কবলিত এলাকায় ইতোমধ্যেই বালু ভর্তি জিওব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করার পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য কংক্রিট ব্লক দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার স্থায়ী তীর সংরক্ষন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho