1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৩ এমপির কৃতকর্মেই তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে __ বিএনপি নেতা মেজর অহিদুল হক মোল্লা শীতার্ত মানুষের উষ্ণতায় মানবতার হাত বাড়াল আস-সুন্নাহ ফাউন্ডেশন। বাইউস্টের ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী লকডাউন সফল করতে গোপালগঞ্জে রিক্সা ও ভ্যানচালকদের মাঝে বিনামূল্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দ মুকসুদপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘ দিন ধরে ঘুষ অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম চলমান রয়েছে বলে একাধীক সেবাগ্রহীতা ও স্হানীয় সূত্রে অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা

গোপালগঞ্জে সাংবাদিক পুত্র আরমান শেখ হত্যার বিচার দাবিতে সাংবাদিক ও এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪৪৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিনিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক তপু শেখের একমাত্র পুত্র আরমান শেখ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা ।  

রোববার (২৬ মে) বেলা ১১ টায় 

গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সড়কে অবস্থিত প্রেসক্লাব, গোপালগঞ্জ -এর সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের গত ১১ মে প্রতিদিনের মত ইজিবাইক চালাতে বের হয় সাংবাদিকপুত্র আরমান শেখ, সে আর বাড়ী ফিরে না আসলে তার বাবা সাংবাদিক তপু শেখ টুঙ্গিপাড়া থানায় গিয়ে বিষয়টি মৌখিক ভাবে জানান। পরের দিন ১২ তারিখ দুপুরে দাড়িয়ারকুল শ্মশানঘাট এলাকা থেকে আরমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরে ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা তপু শেখ। পরে ১৬ তারিখে ঘটনার সাথে জড়িত সাইফুল নামের এক যুবককে আটক করে পুলিশ। বাকীদের দ্রত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ও আরমানের স্বজনেরা।

এসময় গোপালগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমত, প্রেসক্লাব গোপালগঞ্জের সাবেক সভাপতি বি এম জুবায়ের হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আরিফুল হক আরিফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ, 

জার্নালিস্ট  ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান রনি, প্রেসক্লাব গোপালগঞ্জের যুগ্ম মহাসচিব জয়ন্ত শিরালী, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, নিহত আরমান শেখের স্ত্রী ও মা বক্তব্য রাখেন। 

এসময় প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন, সাংবাদিক কাজী মাহমুদ, মনির মোল্লা সহ জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা আগামী ৭ দিনের মধ্যে আরমান শেখের হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho