1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অণুগল্প: দেয়াল -শরিফুল রোমান কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের অভিনন্দন গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৬ জন কারাগারে মুকসুদপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে প্রেস কনফারেন্সে মাদক নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ২ কোটি টাকার মাদক সহ দুই জন গ্রেপ্তার মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

“মানবতার আহবানে, মানুষের কল্যাণে” এই শ্লোগানে গোপালগঞ্জে স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৪৭১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার সকল সেচ্ছাসেবী সংগঠন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

শনিবার (১৫ জুন) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বপ্ন ফেরিওয়ালার সভাপতি মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা এবং শহরের পুলিশ লাইন মোড়ে নিরাপদ সড়কের দাবিতে দূর পাল্লার পরিবহন চালকদেরকে রজনীগন্ধা ফুল ও লিফলেট বিতরণের মাধ্যমে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানিয়ে স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে সদর থানার অফিসার – ইন – চার্জ মোহাম্মদ আনিচুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আহমেদুল কবির, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) গোপালগঞ্জের সহকারী পরিচালক মোঃ সোহেল রানা ভূইয়া এবং গোবরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত মানবিক চেয়ারম্যান ও সূর্য শিশির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সফিকুর রহমান চৌধুরী টুটুল উপস্থিত ছিলেন।

স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচীতে জেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও পার্শ্ববর্তী নড়াইল, বাগেরহাট, খুলনা, মাদারীপুর, বরিশাল জেলার আরও ১৫টি মোট ৩৫টি সংগঠনের দেড় শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় সকল স্বেচ্ছাসেবক, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা রক্তদান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে থাকেন, পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাড়ান। বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে আন্ত: যোগাযোগ বাড়ানো এবং দু’একজন নামধারী ও লোভী – প্রতারকরা স্বেচ্ছাসেবী পরিচয়ে যাতে নিবেদিত স্বেচ্ছাসেবকদের শ্রমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন।

আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা শেষে সংগঠনের সভাপতি মিজানুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের নেতৃত্বে শহরের পুলিশ লাইন মোড়ে দূর পাল্লার পরিবহনের চালকদেরকে রজনীগন্ধা ফুল ও লিফলেট বিতরণ করে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানান স্বপ্ন ফেরিওয়ালার স্বেচ্ছাসেবীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho