1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে

গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

​নিজস্ব প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, মোটরসাইকেল এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও আশপাশের অন্তত ১৫-টি বাড়িতে আগুন দেয়।

​বুধবার (১৮ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া এলাকায় এই সহিংসতার চিত্র দেখা যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নবাগত অফিসার ইনচার্জ এমরানুল কবিরের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে কেরাম বোর্ড খেলতে থাকা কিছু কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে ও রাস্তার পাশে থাকা কয়েকটি মটরসাইকেল উঠিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর গ্রেপ্তারে বাঁধা দেওয়া এবং আসামিদের ছাড়িয়ে আনার দাবিতে টুঙ্গিপাড়ায় মাইকিং করে আওয়ামী লীগের সমর্থক ও বিক্ষুব্ধ জনতা। 

​

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় গুলিতে দু’জনসহ বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালায় এবং থানা ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এদিকে টুঙ্গিপাড়ার নিলফা বাজারে হামলাকারীরা রাস্তা অবরুদ্ধ করলে সেখানে দ্রুত বিজিবি টিম পৌঁছায়। এ সময় বিজিবি ও আওয়ামী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

​একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশের একাধিক গাড়ি ও অন্তত ৪টি বিজিবি ও পুলিশের গাড়ি এবং সাজোয়া যানে (আর্মড ভেহিকেল) আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

​

বুধবার (১৮ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে পুলিশ, বিজিবি, এস.আর.বি কিংবা আনসার সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে গোপালগঞ্জ- পিরোজপুর মহাসড়কে গাছের গুড়ি ও বিদ্যুৎ এর বড় বড় পিলার ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তা দেখা যায়। স্থানীয় বাহাদুর পাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। সড়কে প্রতিবন্ধকতায় যান চলাচল ব্যাহত হতে দেখা গেছে। টুঙ্গিপাড়া থানা ভবন পুরোটাই ভস্মীভূত হওয়ায় এবং সেখানে খাওয়া দাওয়া সহ অবস্থান করার মতো কোন পরিস্থিতি না থাকায় থানা কম্পাউন্ড থেকে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কে অন্যত্র চলে যেতে দেখা গেছে। তবে গত মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত থানার পার্শ্ববর্তী এলাকার সাধারণ জনগণ রান্নাবান্না করে পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে খাবার দাবারের ব্যবস্থা করেছেন বলেও জানা গেছে।

এদিকে ঢাকায় সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবীর ওপর মব সন্ত্রাস সৃষ্টি করে তাকে গুরুতর ভাবে আহত করার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ ও সম্পাদক এম জুলকদরের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ পালন করে জেলা আইনজীবী সমিতি। 

এছাড়া কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগ নেতা রাজু খানের নেতৃত্বে বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ -এর কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙ্গনো হয়েছে বলে জানা গেছে।

এদিকে গোপালগঞ্জ জেলা শহরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিছুটা কম থাকলেও এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিলো। শহরের লঞ্চঘাট এলাকায় স্থাপিত পুলিশ বক্সে ট্রাফিক পুলিশ ও সার্জেন্ট ব্যতীত অন্যান্য দিনের মতো কোন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদেরকে দেখা যায়নি। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের পিছনে বিজিবির বেশ কিছু সদস্যদের দেখা গিয়েছে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনের দিকে বেশ কিছু সংখ্যক আনসার ব্যাটালিয়নের সদস্যদেরকে সতর্ক অবস্থায় দেখা যায়। বিকালে বাসযোগে আরো ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। শহরের দোকানপাট খোলা রয়েছে এবং রাস্তাঘাটে স্বাভাবিক যান চলাচল লক্ষ করা গেছে। কিন্তু ছাত্রলীগ ঘোষিত ১৯ তারিখের লকডাউন নিয়ে জনমনে চরম হতাশা ও আতঙ্ক দেখা দিয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho