1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫০ Time View

গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম -সেবা -এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (১৬ নভেম্বর) রাতে
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব হস্তান্তরের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দায়িত্ব হস্তান্তরের পর গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বল্প পরিসরে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম -সেবা কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।

এর আগে সোমবার রাতে গোপালগঞ্জের নবাগত জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে সেখানে তাকে সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম -সেবা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, সফলভাবে দায়িত্ব পালন শেষে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন গোপালগঞ্জের সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম -সেবা। তিনি ফেনী জেলায় পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছেন আর ফেনী জেলার সদ্য সাবেক পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জে পুলিশ সুপার পদে নিযুক্ত হলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho