ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার
মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিনটি জিআর ও একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত মোট চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিআর পরোয়ানাভুক্ত আসামি আবদুর রহিম প্রকাশ পরান। তিনি বদরপুর গ্রামের মো. মমিন উল্যাহর ছেলে। এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, সন্তোষপুর গ্রামের কালু মিয়ার ছেলে মো. মানিক মিয়া, পশ্চিম চাঁদপুর গ্রামের মৃত জিলামতর খানের ছেলে রুবেল খান এবং ঘনিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রাজু মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রাব্বী, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাখাওয়াত হোসেন, এএসআই আকাশ ঘোষ ও এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
পরে গ্রেফতারকৃত চার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply