1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সমন্বিত বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে নেতা-কর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে লকডাউন পালনের নির্দেশ শেখ সেলিমের গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি

নগরকান্দায় বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৪৪৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপি’র আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক শান্তি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু। দেশের ছাত্র জনতা আন্দোলনের কারনে আওয়ামী সরকার পতনের পর প্রথম বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার। হাজার হাজার কর্মী জনতা সমবেত হয় এই কর্মী শান্তি সমাবেশে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এদেশে আর ঘুম খুন চলবেনা, সন্ত্রাসী কর্মকান্ড চলবেনা, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা মহানগর উত্তর যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত টিটো, যুবদল কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান শরীফ, উপজেলা বিএনপির সহ- সভাপতি মাহবুবুর রহমান মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, সহ- সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, জেলা যুবদলের যুগ্ন- সম্পাদক হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা রেজাউল আলম রিজু, মনিরুজ্জামান, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, শ্রমিকদল নেতা মাসুদুর রহমান, উলামা দলের নেতা মজিবুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho