1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার শেখের জানাজায় ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩০৪ Time View

বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার শেখের জানাজায় ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম

জুয়েল মুন্সী ঃ

মুক্তিযুদ্ধের গৌরবময় পতাকাবাহী এক সৈনিককে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছিল গোপালগঞ্জের মুকসুদপুরে। দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ ছত্তার শেখের নামাজে জানাজায় অংশ নিয়ে তাঁকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানান গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিমও।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা মুকসুদপুরের দিগনগরের কানুড়িয়ায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করে এই বীর সন্তানের প্রতি সম্মান জানানো হয়। পুরো এলাকা তখন এক শোকভারাক্রান্ত আবহের মধ্য দিয়ে তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতি স্মরণ করছিল।
বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার শেখের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বাধীনতার প্রত্যুষে জীবন বাজি রেখে লড়াই করা এই লড়াকু মানুষটিকে বিদায় জানাতে আত্মীয়-স্বজন ছাড়াও দূরদূরান্ত থেকে মানুষ এসে জড়ো হন জানাজা মাঠে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

নামাজে জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। মুক্তিযুদ্ধের আদর্শবাহী এই মানুষের স্মৃতি দীর্ঘদিন বেঁচে থাকবে। স্থানীয়দের হৃদয়ে, এমনটাই বলছিলেন তাঁর সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho