1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৫২২ Time View

আল আমিন এম তাওহীদ: “টেকসই আগামির জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” স্লোগানে নারী ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে নারী ঐক্য পরিষদের সভাপতি সংসদ সদস্য লুৎফুন নেসা খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী শিউলী সিকদার, তাসনিমা রেজাসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দরা।

আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন। দেশে নারীদের অধিকার ও কর্মসংস্থানও বেড়েছে। একসময়ে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল আজ সেই নারীরা বঞ্চিত নেই। প্রধানমন্ত্রীর সুনজরে নারীরা সর্বক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছে। অন্যন্য দেশের মতো বাংলাদেশও নারীদের উন্নয়ন হয়েছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের যাত্রায় নারীদের অবদান ও ক্ষমতা চোখে পড়ার মতো। এজন্যই বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিনত হয়েছে। শিক্ষা খাতে নারীদের উন্নয়ন হয়েছে। দেশে ১৫ বছর বয়সের নারীদের স্বাক্ষরতা শতকরা হার এখন ৪০ শতাংশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho