1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে ৭২ বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৮১৭ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বেদগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৭২ বোতল ফেনসিডিল সহ ফিরোজ হোসেন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ফিরোজ হোসেন যশোর জেলার ঝিকরগাছা থানার বাসিন্দা। দেশের সীমান্তবর্তী এলাকা হতে গোপালগঞ্জ শহরে ফেন্সিডিল সরবরাহ করার উদ্দেশ্যে সে বেদগ্রামে অবস্থান করতে ছিলো বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মো. খাইরুল আলম এ বিষয়ে আমাদের প্রতিনিধিকে জানান, গোপালগঞ্জকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho