1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জে ৮৯ হাজার পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে

  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫২১ Time View

কে এম সাইফুর রহমান,

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জে ৮৯ হাজার পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য দেওয়া হবে। মূলতঃ দুই দফায় এ সকল পণ্য সামগ্রী পারিবারিক কার্ডের মাধ্যমে বিক্রয় করা হবে।

আজ শনিবার (১৯ মার্চ) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টি তুলে ধরেন।জেলায় মোট ৩৫ জন ডিলারের মাধ্যমে সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, মসুরের ডাল প্রতি কেজি ৬৫ টাকা ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রয় করা হবে। আগামীকাল রোববার (২০মার্চ) গোপালগঞ্জ সদর উপজেলার কাজির বাজার এলাকায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

গোপালগঞ্জে সদর উপজেলায় ২৪,৯৬০টি পরিবার, মুকসুদপুরে ২৪,৫৭১, কোটালীপাড়ায় ১৯,৩২৫, কাশিয়ানীতে ১৩,১৪৫ এবং টুঙ্গিপাড়ায় ৬,৪০৪টি পরিবার পবিত্র রমজান মাস উপলক্ষে ২লিটার সয়াবিন তেল, ২কেজি মসুরের ডাল, ২কেজি চিনি সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারবেন। কেবল মাত্র পারিবারিক কার্ডের মাধ্যমে স্বল্পআয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। পণ্য বিক্রয়ে কোন অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে অনুরোধ জানান তিনি। প্রেসবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, অতিসম্প্রতি নিত্যপণ্য সামগ্রির মূল্য বৃদ্ধি পাওয়ায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবি’র পণ্য গোপালগঞ্জে ৮৯,১০৫ টি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারবেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের এলও মো.মহসিন উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান, গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, রবীন্দ্র অধিকারী, শেখ মোস্তফা জামান, মিজানুর রহমান মানিক, বুলবুল আলম বুলু সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা করোনাকালীন সময়ে জেলায় পারিবারিক কার্ড প্রচলনের মাধ্যমে প্রতিটি পরিবারের নিকট সরকার প্রদত্ত করোনাকালীন সহায়তা পৌঁছে দিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে এই পদ্ধতি ব্যাপক সমাদৃত হয়। সেই আদলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পারিবারিক কার্ড তৈরি করে সেগুলোর মাধ্যমে সরকার প্রদত্ত বিভিন্ন দ্রব্যাদি বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho