1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় কেনিয়াকে পরাজিত করে শিরোপা জিতলো বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫০৮ Time View

কে এম সাইফুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্ণামেন্ট -২০২২ এর ফাইনাল খেলায় কেনিয়াকে পরাজিত করে বিজয়ী হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবছর প্রতিযোগিতার দ্বিতীয় আসরেও শিরোপা অক্ষুন্ন রেখেছে বাংলার টাইগাররা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৫টায় রাজধানীর পল্টনস্থ “শহীদ নূর হোসেন” স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেনিয়াকে ৩৪–৩১ পয়েন্টে হারিয়ে দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। গতবারও এই কেনিয়াকে হারিয়ে প্রথম আসরে শিরোপা জিতেছিলেন লাল সবুজের দলটি।

এর আগে বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইংল্যান্ডকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। এরপর সেমিতে ইরাককে পরাজিত করে ফাইনালে কেনিয়ার মুখোমুখি হয় লাল সবুজের খেলোয়াড়রা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

এছাড়াও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho