1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর ফকির সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের স্মৃতিচারণ মুলক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৮৪৮ Time View

শহিদুল ইসলাম ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও বাটিকামারী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ আকরাম হোসেন জাফর ফকিরের রাজনৈতিক, সামাজিক, পারিবারিক জীবন সম্পর্কে আজ ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্মৃতিচারণ মুলক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফ আলী আশু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রওশন আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, এম.এম মহিউদ্দীন আহম্মেদ মুক্তু, মোঃ সিরাজুল ইসলাম মিয়া, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ হুজ্জাত হোসেন লিটু মিয়া , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম জুন্নু ও বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্জুর মোরশেদ প্রমুখ। এছাড়াও পিতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুম জাফর ফকিরের সুযোগ্য দুই সন্তান এ্যাড. নাজিম উদ্দীন ও ডাঃ নিজাম উদ্দীন শাওন এবং মরহুম জাফর ফকিরের বড় ভাই মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মতিয়ার রহমান তারা ফকিরের ছেলে শাহ মোঃ আজম।
এসময় উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন,
ধর্ম বিষয়ক সম্পাদক সফিকুজ্জামান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য হাফিজুর রহমান লেবু, সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সদস্য কাজী মোঃ ওহিদুল ইসলাম, সহ-দফতর সম্পাদক রফিকুল বারী লিপন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্যা, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, খান্দারপাড়া ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিলনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষ করে নিজ বাড়ী বাটিকামারীতে ফেরার পথে মুকসুদপুর বরইতলা সড়কের মহারাজপুর ইউনিয়নের মাটিয়া ব্রীজ নামক স্থানে তিনি দূর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ফেরীতে তিনি মৃত্যুবরণ করেন।
২৭ মার্চ সকাল ৯ টায় বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজে মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদর্শন শেষে একই মাঠে জানাজা নামাজ সম্পন্ন করে পারিবারিক কবর স্থানে লাাশের দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho