1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

মুকসুদপুরে এক প্রধান শিক্ষিকার মানবিক সেবায় প্রসংশা করছেন এলাকাবাসী

  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৭২১ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের ৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি নাসরিন শুধু একজন মানুষ গড়ার কারিগরই নন তিনি বিভিন্ন সময়ে একাধিক এতিমখানায় ও হতদরিদ্রের মাঝে এই সেবা দিয়ে আসছেন।তিনি প্রতি বৎসরের ন্যায় এবারও পবিত্র মাহেরমজান মাসে নিজস্ব ও পারিবারিক অর্থায়ানে “রহমাতের ঝুড়ি “নামক সেবা কার্যক্রম শুরু করেছেন!সে ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল নিজেস্ব অর্থায়নে নিজ বিদ্যালযের হত দরিদ্র ,এতিম শিশু ,বাহিরবাগ শামসুলউলুম এতিমখানা ,পশারগাতী এতিমখানা ও মাদাসা তথা এলাকার শতাধিক এতিম,প্রতিবন্ধি, দুস্হ,দিন মজুর, অসহায় ও দুস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী (চাল,ডাল ,চিনি,তেল,ছোলা,খেজুর,মুড়ি )ও ইফতার বিতরন করেছেন।এ সকল এতিম অসহায় মানুষেকে তিনি ১ সপ্তাহের একটি নিত্যপ্রোয়জনীয় প্যাকেজ এতিম,দুস্ত, অসহায় ও দিন মজুরের হাতে তুলে দেন। এসব প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে
এতিম,দুস্ত, অসহায়,ও দিনমজুরেরা খুবই উচ্ছ্বসিত হন এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। মানবিক শিক্ষিকা এর আগে তিনটি এতিম মাদ্রাসায় ৩০ টি স্লিং ফ্যান দান করেছেন এবং কাশিয়ানী হাইশুর বৃদ্ধাশ্রমে ও খাদ্য সামগ্রী বিতরন করছেন ।মানবদরদী শিক্ষিকার এমন মহৎ উদ্যোগে এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেছেন। এব্যপারে শিক্ষিকা লিপি নাসরিনের সাথে কথা হলে তিনি জানান, আমাদের পরিবার সম্পূর্ণ রুপে একটি রাজনীতি মুক্ত পরিবার।কোন উদ্দেশ্য প্রনোদিত না হয়ে আমরা শুধুমাত্র মানুষের সেবাওকল্যানের জন্য করে থাকি।আমি যতো দিন বেচে থাকবো ততো দিন আমার ও আমার পরিবারের সহযোগিতায় এধরনের কার্যক্রম করে যাবো ইনশাআল্লাহ।তিনি যাতে এধরণের কার্যক্রম করে যেতে পারেন সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho