1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

গোপালগঞ্জে কারাবন্দিদের সুস্থ বিনোদনের লক্ষ্যে ৯টি এলইডি টেলিভিশন উপহার দিলেন ডিসি শাহিদা সুলতানা

  • Update Time : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৬৪৩ Time View

কে এম সাইফুর রহমান/শহিদুল ইসলাম শহিদ ঃ

গোপালগঞ্জ কারাগারে কয়েদিদের জীবনমান উন্নয়ন এবং সুস্থ বিনোদন উপভোগের মাধ্যমে জীবনের অন্ধকার দূর করতে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ওসাকা ব্র্যান্ডের ৩২” সাইজের ৯টি এলইডি টেলিভিশন জেলা কারাগারের কয়েদিদের হাতে তুলে দেন তিনি।

টেলিভিশন হাতে পাওয়ার পর কয়েদিদের মাঝে দারুণ এক আবেগি পরিবর্তন পরিলক্ষিত হয়।
বন্দী জীবনের রুটিন ধারায় এতদিন তারা নির্দিষ্ট গণ্ডির চাওয়া-পাওয়ার বাহিরে অন্য কিছু কল্পনায়ও আনতে পারতেন না, আজ সেখানে তাদের হাতে টেলিভিশন!! কয়েদি জীবন মানেই শুধু শান্তি নয়, খবর, নাটক-সিনেমা প্রভৃতি অনুষ্ঠান থেকে জীবনের জন্য প্রয়োজনীয় এমন সব অনুষ্ঠানাদি উপভোগের মাধ্যমে জীবনের গতিপথ পরিবর্তনের সুযোগ রয়েছে। এমন অনুভূতি ও উপলব্ধি তাদের মনে উঁকি মেরেছে।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান, জেলার মুশফিকুর রহমান, ডেপুটি জেলার মো. রাহাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়েদিদের টেলিভিশন উপহার দেওয়ার প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা বলেন, কারাগার শুধু শাস্তির জায়গা না, এখান থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ আছে, যারা এটাকে সংশোধনের ক্ষেত্র হিসেবে মনে করেন, সাজা ভোগের পর বাহিরে বেরিয়ে নতুন জীবন পরিচালনা করা তাদের জন্য সহজ হয়ে যায়। এজন্য গোপালগঞ্জ কারাগারে কয়েদিদের সুস্থ বিনোদন উপভোগের পাশাপাশি সংশোধনের সহায়ক পরিবেশ তৈরীর লক্ষ্যে তাদেরকে টেলিভিশন উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডে টেলিভিশন প্রদান করা হবে।

পরে সকলে কারাবন্দীদের পরিবেশনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho