1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৬২৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃমুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গোপালগঞ্জে ঘর পাচ্ছেন ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলায় জমিসহ ঘর বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

গোপালগঞ্জেও ৬১২টি ভূমিহীন পরিবারকে একটি করে ঘর ও দুই শতক জমি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করবেন। এ লক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি’র সঞ্চালনায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাঃ নাজমুন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, মুজিববর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা সহ সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

পবিত্র ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে জেলার পাঁচটি উপজেলার ৬১২ টি পরিবারকে নতুন ঘর দেওয়া হবে। গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৯৩ টি, মুকসুদপুর উপজেলায়
৪৬ টি,কাশিয়ানী উপজেলায় ৪০ টি কোটালীপাড়া উপজেলায় ২৫ টি, টুঙ্গিপাড়া উপজেলায় ৮ টি গৃহহীন পরিবার পাবে স্থায়ী আশ্রয়স্থল। এর আগে ১ম‌ পর্যায়ে ৮৫৬ টি এবং ২য় পর্যায়ে ১,১৫৭ টি সহ মোট ২,০১৩ টি উপকারভোগী পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho