1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫৯৩ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গোপালগঞ্জে ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি সহ ঘর উপহার পেলেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের ৬৪ জেলায় জমিসহ ৩২,৯০৪ টি ঘর বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং ভার্চুয়ালি উপকারভোগীদের সাথে তিনি কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী তাঁর পরিবারের স্মৃতিচারণ করে দেশে একটি পরিবারও গৃহহীন থাকবে না, পর্যায়ক্রমে সকলকে এ সুবিধার আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন তিনি। সারা জেলার ন্যায় গোপালগঞ্জেও ৬১২টি ভূমিহীন পরিবারকে একটি করে ঘর ও দুই শতক জমি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

এ লক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পৌর পার্কে উপকারভোগীদের মাঝে জমিসহ ঘরের প্রতিকি চাবি, ঘরের কবুলিয়াত দলিল ও পরিবেশ বান্ধব গাছের চারা হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহাকে সাথে নিয়ে উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া এ ঈদ উপহার তুলে দেন।

এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho