1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৬১১ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) -এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ এপ্রিল) গোপালগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জিইউজে’র সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম।

সাংবাদিক জয়ন্ত শিরালী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এস এম হুমায়ুন কবির, বিএম গোলাম কাদের প্রমুখ।

আলোচনা সভায় সাংবাদিক নেতারা সত্য উদঘাটন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমস্ত প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পচাত্তরের ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিম ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho