1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের মায়ের জানাজা সম্পন্ন কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ

নগরকান্দায় তিন শিক্ষার্থীদের পিটালেন শিক্ষক ও বহিরাগতরা এলাকায় উত্তেজনা

  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫৬২ Time View

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় স্কুলে যেতে বিলম্ব হওয়ায় তিন শিক্ষার্থীকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে শিক্ষকের বিরুদ্ধে।
এ নিয়ে শিক্ষার্থীর অভিভাবকেরা ক্ষুব্ধ হয়েছেন শিক্ষকদের উপর। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার (২১ মে) উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল সয়ফুন্নেছা রব্বানী জুনিয়ার হাইস্কুলে এ ঘটনা ঘটে।

জানাগেছে স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী রিয়াজুল, মামুন ও মাহিম বিলম্বে স্কুলে আসায় শিক্ষক নাজমূল ইসলাম তাদেরকে জোড়া বেত দিয়ে প্রহার করে। অভিভাবকেরা তাদের সন্তানদের কেন মারপিট করা হয়েছে উক্ত শিক্ষকের নিকট জানতে চায়। এতে শিক্ষক ক্ষীপ্ত হয়ে তার নিজ গ্রামের সিরাজ শরীফের ছেলে নাজিম শরীফকে ফোনে স্কুলে ডেকে নেয়। নাজিম শরীফ স্কুলে এসে ঐ তিন শিক্ষার্থীকে পূনঃরায় মারপিট করে। এতে অভিভাবকেরা আরো ক্ষুব্ধ হয়। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থী রিয়াজুল ইসলাম জানায়, ওরা সকাল ১০টায় স্কুলে গিয়ে দেখে স্কুলে তালা ঝুলছে। তাই তারা বাড়ী চলে গেছে। পরে ১১ টার দিকে পূনঃরায় স্কুলে গেলে দেখে স্কুল খুলেছে। তখন শিক্ষক নাজমূল তাদের বলে তোদের স্কুলে আসতে এতো দেরি হলো কেন এই বলে জোড়া বেত দিয়ে মারতে শুরু করে। পরে নাজিম এসে বলে তোরা স্যারের সাথে বেয়াদবি করছিস কেন এই বলে আবারো মারপিট করে।
অভিভাবক মিনারা বেগম অভিযোগ করে বলেন, ছাত্ররা যদি বেয়াদবি করে তা হলে শিক্ষক তাদের মারপিট করবে। কিন্তু শিক্ষক নাজমূল কেন বহিরাগত একজনকে এনে তাকে দিয়ে ছাত্রদের মারপিট করাবে? আমরা এর বিচার চাই।
শিক্ষক নাজমূল ইসলাম বলেন, ওরা ক্লাসে বেয়াদবি করে সে জন্য আমি ওদের একটু মারতে গেছি। তখন মাহিম আমার শার্টের কলার ধরে আমাকে মারতে উদ্যোত হয়। তখন নাজিম এসে এই অবস্থা দেখে ওদের মারপিট করেছে। আমি নাজিমকে সংবাদ দিয়ে আনিনি।
নাজিম পলাতক থাকায় তার সাথে কথা বলা যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, আমি বিদ্যালয়ের কাজে ঢাকায় ছিলাম। যে ঘটনা হয়েছে সেটা আমরা স্থানীয় ভাবে মিমাংসা করতেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho