1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের মায়ের জানাজা সম্পন্ন কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক

নগরকান্দায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৫৬৩ Time View

বেলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ফিজনূর রহমান।
বুধবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়ায় সদ্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইমাম রাজি টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির ও কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা হোসেন খান প্রমুখ।
আশ্রয়ন প্রকল্প পরিদর্শন কালে উপকার ভোগীদের উদ্দেশ্যে পরিচালক ফিজনূর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের উপহার হিসেবে জায়গা দিয়েছেন, পাকা ঘর দিয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকেও উপহার দিবেন।
এসময় তিনি উপস্থিত জনপ্রতিনিধি ও অভিভাবকদের উদ্দ্যেশে আরো বলেন, বর্তমান সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা সহ ভালো বেতন দিচ্ছেন, অতএব আপনাদের সন্তানদের তারা ঠিকমত পাঠদান করাচ্ছে কিনা সে দিকেও আপনারা লক্ষ্য রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho