1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের মায়ের জানাজা সম্পন্ন কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব

ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ এ মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের “সংবর্ধনা “

  • Update Time : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৬০০ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃগোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের
সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ১ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মাদ ফারুক খান এমপি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও রাঘদী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মাদ সাব্বির খান, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা আক্তার, বাটিকামারী ইউনিয়নের নবনির্বাচিত সদস্য মহিউদ্দিন আহমেদ ,এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়,সহ – সহ-ভাপতি ও উজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস,যুগ্ন সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্ত মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাষ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান সবুজ,যুব ও ক্রীড়া সম্পাদক মোঃবরকত খান, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ।এসময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের কে ফুল দিয়ে বরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মাদ ফারুক খান এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম শিকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho