1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীর পক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে অগ্রণী ব্যাংকের পরিচালকের সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ

  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৭১২ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় অসহায়, প্রতিবন্ধী ও দুঃস্থ শীতার্তদের মাঝে সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ করেছেন আগ্রণী ব্যাংকের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু।

আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ২ হাজার কম্বল বিতরণ করেন। পরে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ২ হাজার ৫ শ’ কম্বল বিতরণ করেন।
এর আগে তিনি স্বপরিবারে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা শেখ মোত্তাহিদুর রহমান শিরু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ বিশ্বাস শেখ বাবুল হোসেন খোকন, অগ্রণী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho