1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৬৮৩ Time View

 

কে এম সাইফুর রহমান,
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ মোহাম্মদ আলী সুমন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মোহাম্মদ আলী সুমন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোমারবাড়ি গ্রামের রওশন আলী মাস্টারের ছেলে।

গতকাল বুধবার (১৯ জানুয়ারি) বিকাল অনুমান সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ফারুক ও রনি সাহার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।

এসময় তার সাথে থাকা একটি ট্রলি ব্যাগের মধ্য থেকে ওই গাঁজা উদ্ধার করে‌ পুলিশ। পরে আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় গোপালগঞ্জ জেলায় মাদক নিয়ন্ত্রনে রাখতে জিরো টলারেন্স ঘোষনা করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদক উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। বুধবার এ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা পুলিশ ১৫ কেজি গাঁজাসহ মোহাম্মদ আলী সুমন নামে এক ব্যক্তিকে আটক করে। সে ঢাকার সায়েদাবাদ থেকে গাঁজা নিয়ে পরিবহন করে গোপালগঞ্জে আসছেন এমন গোপান সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টীম শহরের বেদগ্রাম বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।

কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সে তা সরবরাহ করত বলে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান আরো বলেন, জেলার মোট মামলার এক তৃতীয়াংশই মাদকের মামলা। এরমধ্যে ৮০ ভাগ মামলায় চূড়ান্ত বিচারে আসামীরা শাস্তি পেয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) আবু তাহের দেওয়ান সহ পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho