1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৬৮৫ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতার শুভউদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে স্থানীয় সুইমিংপুল এন্ড জিমনেসিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান,
হ্যান্ডবল উপ-কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম নান্টু, কাবাডি উপ-কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির, সুইমিংপুল এন্ড জিমনেসিয়ামের প্রশাসক মো. জসিম উদ্দিন, ভলিবল উপ-কমিটির আহ্বায়ক মো. হাবিবুল্লাহ খান মুকুল, হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ প্রকৌশলী আতিয়ার রাসুল হিমেল, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ অসংখ্য ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজকে ৪৫—১৬ সেটে পরাজিত করে হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বিজয়ী শিরোপা অর্জন করে। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিজয়ী ও রানার্সআপ দলের প্রতিযোগীদের হাতে ট্রফি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho