1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোপালগঞ্জ জেলাকে সকল প্রকার অপরাধ থেকে মুক্ত করতে সকলের সহযোগিতায় শ্রেষ্ট জেলা হিসেবে গড়ে তুলবো- জেলা পুলিশ সুপার

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪৬ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকী বিপিএম,পিপিএম বলেছেন, মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে এবং এলাকার আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে গোপালগঞ্জ পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। বাল্য বিবাহ ও ইভটিজিং এর ক্ষেত্রে পুলিশ প্রশাসন কাউকে ছাড় দিবেন না বলেন তিনি জানান। তিনি আরো জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম স্থান প্রিয় গোপালগঞ্জ। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে গোপালগঞ্জ জেলাকে মাদক,সন্ত্রাস,বাল্য বিবাহ এবং ইভটিজিং থেকে মুক্তু করতে সকলের সহযোগিতায় শ্রেষ্ট জেলা হিসেবে গড়ে তুলবো- ইনশাআল্লাহ। ৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় সময়ে থানা সভাকক্ষে মুকসুদপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকী বিপিএম,
,পিপিএম এসব কথা বলেন।
ওপেন হাউজ ডেতে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার সভাপতিত্বে এবং থানার ওসি (তদন্ত) আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান,মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর চৌধুরী, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া,সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী আশু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঘদি ইউ,পি চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল,উজানী ইউ,পি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, কাশালিয়া ইউ,পি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্যা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম,ননিক্ষীর ইউ,পি চেয়ারম্যান শেখ রনি আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলার মোঃ আনোয়ার হোসেন মুন্সী,মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র- সহ সভাপতি মোঃ ছিরু মিয়া,সহ -সভাপতি সরদার মজিবুর রহমান ,যুগ্ম সাধারন সম্পাদক তারিকুল ইসলাম, পৌর কাউন্সিলার জাকির হোসেন মিয়া, উজানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বদিউজ্জামান, সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকদেব পোদ্দার,বহুগ্রাম ইউ,পির মহিলা সদস্য রেহানা আক্তার,বাটিকামারী ইউ,পি সদস্য মহিউদ্দিন আহম্মেদ শেখ, মহারাজপুর ইউ,পির সদস্য হোসাইন আহম্মেদ কবির,জাহিদুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho