1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে চাকরির দাবীতে নিবন্ধিত শিক্ষকদের মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫৪ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে চাকরির দাবীতে মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকগণ।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রীতিশ চন্দ্র বালা (দশম নিবন্ধন), জেলা শাখার আহবায়ক লালন কুমার দাস (একাদশ নিবন্ধন), যুগ্ম-আহবায়ক বিন্দুদাস পান্ডে (দশম নিবন্ধন), নিবন্ধিত জন শিপন বাড়ৈ, ববিতা বাইন, ইমরান হোসেন প্রমূখ।

মানববন্ধনে নিবন্ধনকৃত চাকরি বঞ্চিত শিক্ষকরা বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসি) অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারনে নিবন্ধনধারী শিক্ষকরা আজ চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। অন্য কোন চাকরির বয়স না থাকায় এবং অস্বচ্ছল হওয়ায় কোন ব্যবসা-বাণিজ্যও করতে পারছেন না। ফলশ্রুতিতে এ সকল শিক্ষক পরিবার- পরিজন নিয়ে বর্তমানে চরম মানবেতর জীবন-যাপন করছেন।

বক্তারা, একটি আবেদনে প্যানেল ভিত্তিক নিয়োগ এবং নিবন্ধনধারীদের চাকরি না হওয়া পর্যন্ত নতুন নিবন্ধন পরীক্ষা বন্ধের জোর দাবী জানান। চাকরি বঞ্চিত শিক্ষকদের দ্রুত পদায়নের ব্যবস্থা করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলায় প্রায় দুই শতাধিক নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষক রয়েছেন। এরা সবাই ১০ থেকে ১৩ তম নিবন্ধন পরীক্ষায় উর্ত্তীন প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho