1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে এলজিইডি’র আওতাধীন (CRRIP)-তে নিয়োজিত ৫ দুঃস্থ নারী কর্মীদের মাঝে চেক বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৩৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প (CRRIP) -তে এক বছর মেয়াদী বৃক্ষ পরিচর্যা কাজে নিয়োজিত দুঃস্থ নারীদের মাঝে সঞ্চিত অর্থের চেক বিতরণ-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ১৫ ফেব্রয়ারী ২০২২, মঙ্গলবার বিকালে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে ৫ নারীকর্মীর প্রত্যেকের মাঝে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রাপ্য লভ্যাংশ সহ ২৯,৩৮৭/ টাকার চেক বিতরণ করা হয়।

সুবিধাভোগী সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কোহিনুর, নিপা, তছিরন এবং নিজড়া ইউনিয়নের মিনু বেগম ও তৃপ্তি রানী সহ মোট ৫ জন নারী কর্মীর হাতে এ চেক তুলে দেন গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলা প্রকৌশলী এস. এম জাহিদুল ইসলাম, এলসিএস কর্মকর্তা শামসুন্নাহার।

এ সময় উপজেলা ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়, সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho