1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও আজ দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এলডিডিপি’র সার্বিক সহযোগিতায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নীলার মাঠ প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন করে সদর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল। প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে বিভিন্ন জাতের গবাদি পশু, উন্নত জাতের ছাগল – ভেড়া, হাঁস – মুরগি, কবুতর সহ খামার পরিচালনার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সেগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত কলাকৌশল দেখানো হয়। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, ভাইস- চেয়ারম্যান নিতিশ রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সফল খামারি এস. এম. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুবাইয়া ইয়াসমীন, নবনিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রিয়াঙ্কা রানী মোদক, এলিও কর্মকর্তা ইতি সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আপনারা সরকারি চাকরির পেছনে না ছুটে প্রত্যেক বেকার ভাই ও বোনেরা আধুনিক প্রশিক্ষণ নিয়ে একেকজন প্রশিক্ষিত হন। নিজেরাই গড়ে তুলুন সফল একেকটা খামার। এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিতে সরকার আপনাদের পাশে রয়েছে।

এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho