গোপালগঞ্জে জুবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়া হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে নিহতের পরিবার, এলাকাবাসী এবং গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। পরে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় জুবায়েরকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার ২ নম্বর আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Leave a Reply