1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে জুবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ  স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন মৌলভীপাড়াবাসী ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো___ডাঃ কে এম বাবর এমপি গোপালগঞ্জে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নিহত: এলাকায় পুলিশ মোতায়েন

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমুহ।

সোমবার(২৮ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড.আবুল খায়ের, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাড. তৌফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ফজলুল কবির দারা,জেলা বিএনপি নেতা জিয়াউল কবীর বিপ্লব, শিকদার শহীদুল ইসলাম লেনিন, জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর বলেন, গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলী একজন সর্বজন শ্রদ্ধেয় ও দক্ষ নেতা ছিলেন। তিনি শুধু জেলা বিএনপির সাধারন সম্পাদকই ছিলেন না তিনি ছিলেন সবার অভিভাবক। তার অবর্তমানে আমরা সবাই অত্যন্ত ব্যথিত। তার মতো একজন জাতীয়তাবাদী নেতা অদুর ভবিষ্যতে আমরা পাবো বলে মনে হয় না। আল্লাহ তার কবরের আজাব মাফ করে দিন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho