1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে জুবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ  স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন মৌলভীপাড়াবাসী ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো___ডাঃ কে এম বাবর এমপি গোপালগঞ্জে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা প্রদান

গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসি এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিলো ‘সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’।

আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় একাডেমিক ভবনের ৩০৫ নং কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো গোলাম মোর্শেদ মোল্লা, এসেনশিয়াল ড্রাগস গোপালগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওহিদুল আলম ও খোকন কুমার দত্ত। সঞ্চালনা করেন ফার্মেসী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি।

সেমিনারে ফার্মাসিস্টদের ভূমিকা, স্বাস্থ্য সেবায় তাদের অবদান এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মেসি পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন (ঋওচ) প্রতিষ্ঠিত হয় এবং সেদিনই প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে ২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে ফেডারেশনের কাউন্সিল মিটিংয়ে তুর্কিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী এ দিনটি পালনের প্রস্তাব করে। সর্বসম্মতভাবে অনুমোদনের পর ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho