1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত “জয় বাংলা _ জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এক পুলিশ অফিসার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৪ Time View

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এক পুলিশ অফিসার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও দাখিলকৃত সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশের সহকারী পুলিশ সুপার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় নিজে বাদী হয়ে এ মামলা রুজু করেন। দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ এর মামলা নং-০৪, তারিখ- ১২/০২/২০২৫ খ্রি.। 

মামলার বিবরণীতে জানাগেছে আসামি মাসুমা আলম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২,৮২,৭৯,৬৬৯/- টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। উক্ত সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২,৩৪,৮৮,৪৯৯/- টাকা। পারিবারিক ব্যয় ৬৯,৪৩,৪৫১/- টাকা বাদে তার গ্রহণযোগ্য নীট আয় (২,৩৪,৮৮,৪৯৯ – ৬৯,৪৩,৪৫১) = ১,৬৫,৪৫,০৪৮/- টাকা পাওয়া যায়। এক্ষেত্রে আসামি মাসুমা আলম জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ (২,২৫,৮৩,৯১০ ∑ ১,৬৫,৪৫,০৪৮) = ৬০,৩৮,৮৩২/- টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখেছেন। তার স্বামী এস, এম, বদরুল আলম তার অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত ৬০,৩৮,৮৩২/- (ষাট লক্ষ আটত্রিশ হাজার আটশত বত্রিশ) টাকার সম্পদ তার স্ত্রী আসামি মাসুমা আলম এর মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দন্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। 

দায়েরকৃত মামলায় আসামীরা হলেন (১) মাসুমা আলম (৫২), স্বামীঃ এস, এম, বদরুল আলম, পিতাঃ হাশেম মিয়া, মাতাঃ সুফিয়া বেগম, বর্তমান ঠিকানাঃ‌ বাসা নম্বর-৩৬৮, রোড নম্বর-০২ (দ্বিতীয় ফেজ), সোনাডাঙ্গা আবাসিক এলাকা, সোনাডাঙ্গা মডেল থানা (কেএমপি), খুলনা। স্থায়ী ঠিকানাঃ গ্রাম-ধানকোড়া, ইউনিয়ন রাতইল, ডাকঘর-পাথরঘাটা, থানা: কাশিয়ানী, জেলাঃ গোপালগঞ্জ এবং (২) এস, এম, বদরুল আলম (৬২), সহকারী পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত), পিতাঃ মোঃ মিলু মিয়া, বর্তমান ঠিকানাঃ বাসা নম্বর-৩৬৮, রোড নম্বর-০২ (দ্বিতীয় ফেজ), সোনাডাঙ্গা আবাসিক এলাকা, সোনাডাঙ্গা মডেল থানা (কেএমপি), খুলনা; স্থায়ী ঠিকানাঃ গ্রাম-ধানকোড়া, রাতইল, ডাকঘর -পাথরঘাটা, থানাঃ কাশিয়ানী, জেলাঃ গোপালগঞ্জ। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দন্ডবিধি ১৮৬০, এর ১০৯ ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা।

মামলার এ বিষয়টি দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho