1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪১৭ Time View

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কাজী ফারদীন রহমান, গোপালগঞ্জঃ

ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর গত ১৭ মাস ধরে চালানো ইতিহাসের নির্মম গণহত্যার প্রতিবাদ, ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর সামনে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। গোপালগঞ্জের বিভিন্ন সংগঠন তাদের ব্যানার হাতে সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে মানববন্ধন শেষে শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করেন। এ সময় অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরাইলি পণ্য বর্জনের স্লোগান লেখা প্লাকার্ড দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলি পণ্য বয়কট করে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার আহ্বানও জানান। সোমবার বেলা ১১টায় নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির অংশ হিসাবে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ তৌহিদি জনতা, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এ বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাখির মতো মরছে মানুষ। কিন্তু জাতিসংঘ সহ বিশ্ব মোড়লেরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় লুণ্ঠিত হবে বিশ্ব মানবতা। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলি পণ্য বয়কট চাই, বয়কট চাই, জেগেছেরে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে, ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন। বক্তারা আরও বলেন, নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরোচিত হামলয় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘ সহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরাইলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরাইলকে সমুচিত জবাব দেবে। উপস্থিত বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের আহ্বানও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho