1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ Time View

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

  রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরতলির ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। 
 মৃত আবির সাহা শহরের সাহাপাড়া এলাকার গৌর সাহার ছেলে এবং তিনি পেশায় একজন রিকশা চালক ছিলেন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, শনিবার দুপুরে ওই এলাকার একটি বাগানের মধ্যে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, মরদেহের হাত ও মুখ বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে সপ্তাহখানেক আগে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছিল।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল কারণ জানা যাবে। পুলিশ ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho