1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭০৮ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমানকে সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. ইলিয়াছ হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমতাজ- আল-শিবলী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদরুদ্দীন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সকলকে নিয়ে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরে তিনি বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত হিজলতলীর ঘাটলা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho