1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

গোপালগঞ্জে এলসিএস ও আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় দুস্থ ও সুবিধাবঞ্চিত কর্মীদের মাঝে কর্মসহায়ক সামগ্রী বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৫৭২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এলসিএস ও আরইআরএমপি-৩ প্রকল্পের দুস্থ ও সুবিধাবঞ্চিত ৪৫০ নারীকর্মীদের মাঝে ঝুড়ি-কোদাল, দা, কলস, মগ, ছাতা, টিফিন বক্স ও এপ্রোন বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ এলজিইডি ভবন চত্বরে আজ মঙ্গলবার (৮মার্চ) নারীকর্মীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল সামগ্রী বিতরণ করেন
এলজিডি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম শহিদ। প্রধান অতিথি তার বক্তব্যে উক্ত প্রকল্পের কাজে নিয়োজিত সকল নারীকর্মীদের নিয়ম মেনে কাজ করার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজে এ সকল নারীকর্মীরা মাসিক মজুরী ভিত্তিক কাজ করে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক মর্যাদা লাভ করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কতৃর্ক গৃহীত প্রকল্পের মাধ্যমে সারা দেশে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীরা গ্রুপ ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। “প্রতি বছরের ন্যায় এ বছরও তাদের মাঝে নির্মাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে” মন্তব্য করে সভাপতি গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক বলেন, বছরব্যাপী গ্রামীণ সড়কের ছোটখাটো মেরামত কাজে প্রকল্পের নারীসদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় এলজিইডি ফরিদপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আনন্দ কুমার ঘোষ, এলজিইডি গোপালগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, সহকারী প্রকৌশলী মো. রবিউল হোছাইন , সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho