1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

কোটালীপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৬৭৮ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আপন ভাইয়ের হাতে ছোট বোন খুন হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ভাই মো. সিফাতুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের দীঘলিয়া গ্রামে নিজ বসত ঘরে গলা কেটে নিজের ছোট বোন হালিমা খাতুন (১২) কে নির্মমভাবে হত্যা করে তার বড়ভাই মো. সিফাতুল্লা (১৯)। সে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের শেখ জাকির হোসেনের ছেলে। ঘটনার পর থেকেই গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর দিক নির্দেশনায় অভিযান চালিয়ে মো. সিফাত উল্লাকে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানাযায় বাবা মায়ের মধ্যে প্রায়ই কলহ বাঁধলে মেয়ে হালিমা মায়ের পক্ষ নিত, সিফাত উল্লাহ বাবার পক্ষ নিয়ে মায়ের অনুপস্থিতিতে কিছু বললেও মা ফেরার সাথে সাথেই মেয়ে হালিমা মাকে সব বলে দিতো। এর ফলশ্রুতিতে মা, ছেলে সিফাত উল্লাকে বকাঝকা করতো। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই দুই মাস পূর্বেই বোনকে হত্যার পরিকল্পনা করে মো. সিফাতুল্লাহ। পরিকল্পনা অনুযায়ী আগেই বাজার থেকে ছুরি সংগ্রহ করে রাখে সিফাত উল্লাহ। সিফাত উল্লাহ সুযোগ খুঁজতে থাকে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আজ বেলা ১১টা থেকে সাড়ে ১টার মধ্যে ঘরে পরিবারের অন্যকোন সদস্য না থাকার সুযোগে গলায় ছুরি দিয়ে উপুর্যুপরি আঘাত করে বোনকে হত্যা করে পালিয়ে যায় সে। গ্রেপ্তারকৃত সিফাত উল্লার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho